Thursday, October 22, 2015

মাওলানার মেধার অন্যতম নমুনা

ঊনিশ শ’ বত্রিশ সালে মাওলানা মওদূদী উসমানিয়া বিশ্ববিদ্যালয়ের দারুত্তরজমার (Department of Translation)- পক্ষ থেকে আল্লামা সদরুদ্দীন সিরাজীর “আলআসফারুল আরবায়া” নামক আরবীগ্রন্থের অনুবাদ করেন। বইটি আরবী ভাষায় দর্শন শাস্ত্রের একটি অতি জটিল গ্রন্থ।
আরবী গ্রন্থখানির পূর্ণ নাম ছিল “আলহিকমাতুল মুতাআলিয়া ফি আসফারিল আকলীয়া”। কিন্তু আরবী ভাষাবিদগণের নিকটে তা শুধু ‘আসফারুল আরিবায়া’ নামেই খ্যাত ছিল। আরভী ভাষার সুপণ্ডিতগণ মন্তব্য করেছেন যে, গ্রন্থখানি এত জটিল ও কঠিন ছিল যে, তার অনুবাদ করা তো দূরের কথা, বিশুদ্ধভাবে তা পাঠ করার লোকও সেকালে সমগ্র ভারতে পাঁচ-দশজনের বেশী ছিল না।
যা হোক গ্রন্থখানির সার্থক এবং সন্তোষজনক অনুবাদের জন্যে অনুবাদ বিভাগ থেকে মাওলানাকে মোটা অংকের পারিশ্রমিক দেয়া হয়।
এ অনুবাদলব্ধ বিরাট অর্থ মাওলানার প্রতিভা বিকাশের সহায়ক হয়। অর্থ হাতে পেয়ে মাওলানা তা দিয়ে “ENCYCLOPAEDIA BRITANICA” -এর সমূদয় খণ্ডগুলো ক্রয় করেন। শুধু তাই নয় এ অর্থের একটা মোটা অংশ তাঁর পরবর্তীকালে প্রকাশিত “তর্জুমানুল কোরআনের” জন্যে নির্দিষ্ট করে রাখেন এবং বাকী অংশের দ্বারা হাদীস, তাফসীর, ফেকাহ ও অন্যান্য মূল্যবান গ্রন্থ খরিদ করেন।

No comments:

Post a Comment